নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রাঙ্গুনিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর বাইসাইকেল উপহার


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। 


বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে এসব বাইসাইকেল শিক্ষার্থীদের মাঝে হস্তান্তর করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। 


তিনি বলেন, "প্রধানমন্ত্রী ক্ষুদ্র–নৃ গোষ্ঠীর জন্য সরকারি নানা সুযোগ–সুবিধা দিয়ে থাকেন। রাঙ্গুনিয়ায় সরকারিভাবে তাদের মাঝে ৫টি ঘর ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আরও ৫টি ঘর দেওয়া হবে। এরআগে তাদের ৩২৫ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া তাদের নিয়মিত নানা ভাতা সুবিধা দেয়া হচ্ছে। এভাবে নানা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ–গোষ্ঠীদের জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। পাশাপাশি রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ'র কারণে রাঙ্গুনিয়ার পাহাড়ি জনগোষ্ঠিদের জীবন-মানও আজ উন্নত। সমতল এলাকার সব সুযোগ-সুবিধা এখন রাঙ্গুনিয়ার পাহাড়ি জনগোষ্ঠিরাও পাচ্ছেন।"


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক সাংবাদিক জগলুল হুদা, ইউএনও কার্যালয়ের সিএ সাধন চাকমা, ইসলামপুর ইউনিয়ন পরিষদের রইস্যাবিলি ওয়ার্ডের সদস্য বিপর্সি তংচংগ্যা প্রমুখ।

Tag
আরও খবর