জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রামু ট্র্যাজেডির এক যুগ: শান্তি ও সম্প্রীতি শোভাযাত্রায় সম্প্রীতি বজায়ের ডাক

'রামু হোক শান্তির, রামু হোক সম্প্রীতির''এই প্রতিপাদ্যে রামু উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রামু উপজেলার আয়োজনে শান্তি ও সম্প্রীতি র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শান্তি ও সম্প্রীতি র‍্যালীটি রামু চৌমুহনী চত্বর হতে শুরু করে বাইপাস প্রদক্ষিণ করে রামু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মইনুল ইসলাম জায়েদ বিন আমান এর পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী, মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রীতি পরিষদের সভাপতি মাওলানা নুরুল হাকিম, সুবীর বাঞ্ছন চৌধুরী বাদল, বৌদ্ধ ধর্মীয় নেতা বিপুল বড়ুয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলার সভাপতি হাফেজ আহমদ, বিএনপি নেতা মেহেরাজ আহমদ মাহিন চৌধুুরী, মানবাধিকার সংগঠন সিইআরএডিএফ এর পরিচালক মো: ইলিয়াছ মিয়া, জামায়াত ইসলামি বাংলাদেশ রামু উপজেলার সভাপতি মাওলানা রফিক উল্লাহ, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, মুৃফতি আবদুল আজিজ রজবী, নেজামে ইসলাম পার্টির নেতা হাফেজ আবুল মনজুর ও রামু বনিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি।


এতে বক্তারা বলেন, রামু হচ্ছে শান্তি ও সম্প্রীতির শহর। ২০১২ সালে কুচক্রীমহল রামুর সম্প্রীতিতে আঘাত হেনেছে। আগামীতে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য প্রশাসনকে সজাগ থাকার অনুরোধ জানানো হয়। এছাড়াও ২০১২ সালে বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনায় মামলায় প্রকৃত আসামীদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়। কোন নিরহ জনসাধারণ যাতে হয়রানি না হয় তার জন্য মামলা পুনঃতদন্তের দাবী জানানো হয়। বক্তারা রাজনৈতিক সম্প্রীতি বজার রাখারও আহবান জানান।


উক্ত শান্তি ও সম্প্রীতি র‌্যালিতে উপস্থিত ছিলেন রামুর বিভিন্ন ধর্ম,দল, মত,এবং নানা শ্রেণিপেশার নেত্রীবৃন্দ। রামুর সম্প্রীতি বজায় রাখতে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে অঙ্গীকারবদ্ধ হন জনতা।  


অন্যদিকে বিকাল ৩টার দিকে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের আয়োজনে রামু ও উখিয়ায় বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে হামলার ১ যুগ স্মরণ উপলক্ষে মৈত্রী ও শান্তি শোভাযাত্রা করেছে বৌদ্ধ ধর্মীয় জনতা। শোভাযাত্রাটি রামু সীমা মহাবিহার থেকে শুরু করে রামু বাইপাস প্রদক্ষিণ করে সীমা বিহারে এসে শেষ হয়।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে