নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামুতে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা।


রোববার (১৮ আগস্ট) সকালে বিদ্যালয়ের মাঠে এ বিক্ষোভ সমাবেশ করে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ।




বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার ২০১০ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছে। ইতিপূর্বে পরপর ৩টি ব্যবস্থাপনা কমিটির কাছে এ প্রধান শিক্ষকের আর্থিক অনিয়ম প্রমাণিত হয়েছে। এরই প্রেক্ষিতে ২০১৮ সালে আত্মসাৎকৃত ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা বিদ্যালয়ে তহবিলে ফেরত দিতে বাধ্য হন। ওইসময় শিক্ষক-শিক্ষার্থীরা দুর্নীতির দায়ে পদত্যাগের দাবি উঠলে প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনারাবৃত্তি ঘটবে না বলে মৌখিক অঙ্গীকার করে স্বপদে বহাল থাকেন।


পরবর্তীতে প্রধান শিক্ষক কৌশল পরিবর্তন করে ফ্যাসিবাদী সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তায় প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন খাতে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত অর্থ বিনা রশিদে আদায়সহ নানা অনিয়মে চালিয়ে আসছে।


বিগত ৬ বছর ধরে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং শিক্ষার মান প্রশ্নবিদ্ধ হলে ছাত্রছাত্রী ও এলাকাবাসী প্রধান শিক্ষক আজিজুল হক সিকদারের পদত্যাগসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলো। কিন্তু তৎকালীন সরকারের ক্ষমতাধর জনপ্রতিনিধির ছত্রছায়ায় প্রধান শিক্ষক নির্বিঘ্নে নিজের অপকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পায়।


শিক্ষার্থীরা বলেন- প্রধান শিক্ষক কখনো শ্রেণি কক্ষে পাঠদান কারান না। তার বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অশালীন আচরণ করা, বিশেষ কোচিং এর নামে বাণিজ্য, উপবৃত্তি প্রাপ্য শিক্ষার্থী নির্বাচনে স্বেচ্ছাচারিতা এবং পারস্পরিক যোগসাজশে ভুয়া বিল-ভাউচার করে বিদ্যালয় তহবিলের বিপুল পরিমাণ অর্থ লুটপাটের গুরুতর অভিযোগ রয়েছে। এসব অনিয়ম নিয়ে এলাকার কেউ প্রতিবাদ করলে তাকে উলটো রাজনৈতিক নেতাদের দিয়ে হুমকি-ধামকি ও নানাভাবে হয়রানি করা হতো।


সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের, গণদাবি আমলে নিয়ে অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ সুনিশ্চিত, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। এসব কর্মসূচিতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং জোয়ারিয়ানালার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তবে ওইদিন প্রধান শিক্ষক বিদ্যালয়ে যাননি।


এ ব্যাপারে জানতে চাইলে জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার জানান- অযৌক্তিক কারণে তিনি পদত্যাগ করবেন না। অডিট করে তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে তিনি যে কোন নিয়মতান্ত্রিক শাস্তি মেনে নেবেন। বর্তমানে তিনি অসুস্থ। এ কারণে তিনি ৭দিনের ছুটি নিয়েছেন। তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিষয়টি সত্য নয়। ব্যক্তি আক্রোশে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে



রামু রশিদনগরে ট্রেনে কা টা পড়ে ২ জনের মৃ ত্যু

৬৮৯ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে