নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামুতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ‘সি এন্ড জে অটোগ্যাস’ পাম্প সিলগালা

কক্সবাজারের রামুতে অবৈধ ও ঝূঁকিপূর্ণভাবে পরিচালিত সি এন্ড জে অটোগ্যাস পাম্প সিলগালা করেছে উপজেলা প্রশাসন।


শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার এ অভিযান চালান। এসময় রামু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক সোমেন বড়ুয়া উপস্থিত ছিলেন।


সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার জানান, একমাস আগে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা এ প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই সময় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্টরা কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জরিমানা করা হয়। এছাড়া কাগজপত্র দেখাতে এক সপ্তাহের জন্য সময় দেয়া হয়েছিলো। কিন্তু প্রতিষ্ঠানটি কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে।



তিনি আরও জানান, বিস্ফোরক পরিদপ্তরের প্রেরিত আদেশের প্রেক্ষিতে ‘সি এন্ড জে অটোগ্যাস’ নামক প্রস্তাবিত এলপিজি প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিক বে-আইনি ও ঝূঁকিপূর্ণ কার্যক্রম বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৭ ডিসেম্বর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে রামু উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে প্রতিষ্ঠান পরিচালনায় জড়িতরা পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।



জানা গেছে, ‘সি এন্ড জে অটোগ্যাস’ এর মালিক চট্টগ্রামের বাকলিয়া এলাকার সিরাজুল ইসলাম চৌধুরী। তবে মিজান, জাফর ও আলা উদ্দিন নামের স্থানীয় তিনজন ব্যক্তি অবৈধভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে



রামু রশিদনগরে ট্রেনে কা টা পড়ে ২ জনের মৃ ত্যু

৬৮৯ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে