নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামুতে কলেজ ছাত্রী উপর হামলায় ঘটনায় আটক ১

কক্সবাজারের রামুতে কলেজ ছাত্রীসহ দুজনকে হামলার ঘটনায় গ্রেফতার হয়েছেন মাদক সম্রাট বিদ্যুৎ বড়ুয়া আপ্পি। তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী গ্রামের মনিন্দ্র বড়ুয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে আরও তিনটি মাদক মামলা রয়েছে এবং ইতিপূর্বে তিনি মাদক মামলায়ও আটক হয়েছিলেন।

জানা গেছে, চলতি বছরের ৬ জুন হাইটুপি এলাকায় একটি বসত বাড়িতে সন্ত্রাসী হামলা চালান বিদ্যুৎ বড়ুয়া আপ্পি ও তার সহযোগিরা। ওই হামলায় গৃহকর্তা নিলাশ বড়ুয়া ও তার ভাগনি রামু কলেজের ছাত্রী পারিশা বড়ুয়া গুরুতর আহত হন। এ ঘটনায় আহত ছাত্রী পারিশা বড়ুয়ার মা আলোমিতা বড়ুয়া বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান হামলাকারি বিদ্যুৎ বড়ুয়া আপ্পিসহ ৬ জনকে অভিযুক্ত করা হয়।

বুধবার, ২৭ ডিসেম্বর কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান বিদ্যুৎ বড়ুয়া আপ্পি। এসময় বিজ্ঞ বিচারিক হাকিম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান- বিদ্যুৎ বড়ুয়া আপ্পি চিহ্নিত মাদক ব্যবসায়ি হওয়া সত্ত্বেও হাইটুপী সংঘ জ্যোতি বৌদ্ধ বিহারের উপদেষ্টা পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে এলাকায় রমরমা মাদক ব্যবসাসহ অসামাজিক ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলো। বিদ্যুৎ বড়ুয়া আপ্পি তার বড় ভাই সাবেক ইউপি সদস্য সন্তোষ বড়ুয়ার ইন্ধনে এসব অপকর্ম সংগঠিত করে আসছে। কলেজ ছাত্রীসহ দুজনের উপর সন্ত্রাসী হামলায় দায়েরকৃত মামলায় সন্তোষ বড়ুয়া ৩ নং আসামী। সন্তোষ বড়ুয়াসহ এ মামলার ৪ জন আসামী বর্তমানে জামিনে রয়েছে।

এদিকে মামলার বাদি আলোমিতা বড়ুয়া জানিয়েছেন- মামলা দায়েরের পর এবং ৪ জন আসামী জামিনে মুক্তি পেয়ে তাকে মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। এ কারনে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে



রামু রশিদনগরে ট্রেনে কা টা পড়ে ২ জনের মৃ ত্যু

৬৮৯ দিন ১৭ ঘন্টা ২৪ মিনিট আগে