কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ধান বাঁচাতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে পা দিয়ে মারা গেছে একটি হাতি। হাতিটির আনুমানিক বয়স ৮ বছর। তবে মৃত্যুর কারণ স্পষ্ট করছে না বন বিভাগ।
সোমবার (২৪ অক্টোবর) দুপুর দুইটার দিকে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারোয়ার আলম।
তিনি জানান- সোমবার ভোরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের রহিমের ঘোনা এলাকায় হাতিটির মৃত্যু হয়েছে। তবে কি কারণে মারা গেছে সেটা এখন স্পষ্ট নয়। এটি মাঝারী হাতি। ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। তারপর বিস্তারিত বলা যাবে।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন- ধান বাঁচাতে কৃষক রহিম মিয়ার বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ভোরে সেই ফাঁদে পড়ে হাতির চারটি হাতির দল। সেখান থেকে এ হাতিটি ফাঁদে পড়ে মারা যায়।
৩৯ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬০ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
২৭৪ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৫৩২ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫৪৪ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
৫৫৯ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
৬৮৫ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৬৮৯ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে