নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামুতে টিসিবি পণ্য ও খাদ্য অধিদপ্তরের পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনে ইউএনও ফাহমিদা মুস্তফা

কক্সবাজারের রামুতে টিসিবি ডিলারদের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্যের সাথে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। শনিবার, ২২ জুলাই সকালে রামু চৌমুহনী স্টেশনে টিসিবি ডিলার মাস্টার নুরুল আমিনের মেসার্স মাস্টার্স বিল্ডার্সে টিসিবি পণ্য ও খাদ্য সামগ্রী উপকারভোগীদের মাঝে বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।


উদ্বোধনকালে ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন- এতদিন টিসিবির মাধ্যমে পণ্য সামগ্রী এবং খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ওএমএস এর খাদ্য সামগ্রী (চাল) পৃথকভাবে বিতরণ করা হতো। কিন্তু সরকার সাধারণ জনগণের ভোগান্তি কমাতে এখন থেকে টিসিবির মাধ্যমে দুটি মন্ত্রণালয়ের সমন্বয়ে টিসিবি পণ্য ও চাল একসাথে বিতরণ করার উদ্যোগ নিয়েছে। এর ফলে উপকারভোগীদের বারবার না এসে একবার এসেই টিসিবি পণ্য ও চাল একসাথে ভর্তুকি মূল্যে ক্রয় করার সুযোগ পাচ্ছে। জেলা প্রশাসনের সমন্বয়ে এ কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় প্রশাসনও কাজ করছে। তিনি আরও জানান- রামু উপজেলার ১১টি ইউনিয়নে ৩ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমে কোনো অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে



রামু রশিদনগরে ট্রেনে কা টা পড়ে ২ জনের মৃ ত্যু

৬৮৯ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে