নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামুতে ইয়াবা নিয়ে নারীসহ আটক ২

কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস ইয়াবা নিয়ে নারী সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার (৮জুলাই) বিকেল তিনটায় উপজেলার টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৫ সদস্যরা ইয়াবাসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত নারী রামুর ফতেখাঁরকুল জাদীমুরা এলাকার আবু সৈয়দ এর কন্যা রুজিনা আক্তার (১৯) ও পশ্চিম কাউয়ারখোপ এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র নুরুল আলম (৪০)।


র‌্যাব-১৫ এর প্রেস রিলিজ সূত্রে জানা যায়, কক্সবাজার-চট্টগ্রামগামী মহাসড়কের টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকাল ৩টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫ এর সদস্যরা। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা রুজিনা আক্তার ও নুরুল আলমকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের দেহ তল্লাশী করে তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এসময় ধৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেন। এদিকে ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান র‌্যাব-১৫।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে



রামু রশিদনগরে ট্রেনে কা টা পড়ে ২ জনের মৃ ত্যু

৬৮৯ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে