নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের হানা: চিকিৎসক অনুপস্থিতি ও খাবারে চরম অনিয়ম উদঘাটিত

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের হানা: চিকিৎসক অনুপস্থিতি ও খাবারে চরম অনিয়ম উদঘাটিত

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের হানা: চিকিৎসক অনুপস্থিতি ও খাবারে চরম অনিয়ম উদঘাটিত




নানান অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী সদর হাসপাতালে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে হাসপাতালের ৩২ জন চিকিৎসকের মধ্যে ১০ জন অনুপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ জানায়, চারজন চিকিৎসক বদলি হয়েছেন ও একজন ছুটিতে আছেন। তবুও ২৭ জন চিকিৎসকের উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন মাত্র ১৭ জন।

খাবার সরবরাহে চরম অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। ডায়েট চার্ট অনুযায়ী ৮১ জন রোগীর জন্য ২২ কেজি ২০০ গ্রাম মুরগির মাংস সরবরাহ করার কথা থাকলেও, বাস্তবে পাওয়া গেছে মাত্র ১৫ কেজি ২০০ গ্রাম—যা নির্ধারিত পরিমাণের চেয়ে ৭ কেজি কম।

এছাড়া রোগীদের জন্য প্রতিদিন দুই বেলা ৩৫০ গ্রাম করে মোট ৭০০ গ্রাম দুধ দেয়ার নিয়ম থাকলেও কোনোদিনই তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার। সপ্তাহে একদিন (শুক্রবার) খাসির মাংস দেয়ার কথা থাকলেও তা পালন করা হয় না।

সহকারী পরিচালক সরদার আবুল বাসার জানান, এসব অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে কমিশনকে জানিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর