নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শুধু পাঠদান নয়, তাদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে--এ্যাডঃ আসলাম মিয়া

শুধু পাঠদান নয়, তাদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে--এ্যাডঃ আসলাম মিয়া ফ্যাসিষ্ট পরবর্তী নতুন বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে শিক্ষা প্রতিষ্ঠান হতে । মানসম্মত শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। তাদেরকে দক্ষ মানব সম্পদে পরিনত করতে হবে। এ জন্য শুধু পাঠদান নয়, তাদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে। আমি বিশ্বাস করি প্রচন্ড শ্রম ও মেধার সমন্বয়ে মফস্বলের একটা ছেলে-মেয়েও জীবনে অনেক বড় হতে হবে। এর পেছনে মূল কারিগর হিসেবে অবদান রাখতে পারেন আমাদের সম্মানিত শিক্ষকগন। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি,রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া উপরোক্ত কথাগুলো বলেন। রাজবাড়ী সদর উপজেলার সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এ্যাডঃ আসলাম মিয়া মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত মত বিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আশপাশ এলাকার ১৫ টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্হিত ছিলেন। সভায় এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার নিয়ে উম্মুক্ত আলোচনা হয়। অ্যাডভোকেট আসলাম মিয়া সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের বিষয়ে সকলকে আশ্বস্ত করেন। সেইসাথে তিনি রাজবাড়ী -১ (সদর ও গোয়ালন্দ) আসন হতে আগামীতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। সভায় আরো বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব মুন্সী আব্দুল জব্বার, সদর উপজেলা সমবায় অফিসার অসীম রায়, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনিছ উদ্দিন মল্লিক, আহলাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার প্রমূখ।
আরও খবর