নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে চার দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৭২ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়। বুধবার (৭ মে) দুপুরে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটক দালালরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর গ্রামের মো. আশিক খান, কাজীবাধা বেথুলিয়া গ্রামের মো. আকরামুজ্জামান, গোপিনাথদিয়া গ্রামের মো. লিয়াকত আলী মৃধা এবং পীরতলা কাজীকান্দা গ্রামের মো. মনসুর আহমেদ। দুদক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চার দালাল বিআরটিএ কার্যালয়ের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেটসহ বিভিন্ন সেবা প্রদান করছিল। দুদকের একটি ছদ্মবেশী দল সকালে কার্যালয়ে প্রবেশ করে তথ্য-উপাত্ত সংগ্রহের পর দুপুরে তাদের হাতেনাতে ধরে ফেলে। এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, “বিআরটিএর অভ্যন্তরে এভাবে দালালরা কার্যক্রম চালাতে পারছে, এতে কর্তৃপক্ষের কিছু কর্মকর্তার সহায়তা থাকার বিষয়টি অস্বীকার করা যায় না। আমরা এ বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবো।” তিনি আরও জানান, আটক দালালদের আপাতত বিআরটিএ কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে বিআরটিএ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ জানান, “আমি বর্তমানে থানায় রয়েছি। আটক দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” উল্লেখ্য, বুধবার ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জসহ দেশের ৩৫টি বিআরটিএ কার্যালয়ে একযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীতেও এই অভিযান পরিচালিত হয়।
আরও খবর