নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের মানববন্ধন আনুষ্ঠিত।

রাজবাড়ীতে সাংবাদিকের ওপর  হামলার ঘটনায়  সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত রাজবাড়ীতে বালুমহালের দরপত্র নিয়ে বিএনপির দুই পক্ষের বাগবিতণ্ডার ভিডিও ধারণ করতে গিয়ে সোমবার হামলার শিকার হন মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিম (৪১)তার ওপর হামলার প্রতিবাদে জেলায় কর্মরত সাংবাদিকদের অংশ গ্রহনে মানব বন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১১ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিনিয়র  সাংবাদিক ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এম. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে- মানববন্ধনে  উপস্থিত ছিলেন- রাজবাড়ী প্রেসক্লাবের সহ- সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু,সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ,রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা  প্রতিনিধি হেলাল মাহমুদ, সহ- সভাপতি ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস,সাধারণ সম্পাদক  ও বাংলাটিভির  জেলা প্রতিনিধি মো: শিহাবুর রহমান শিহাব, সহ- সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো : মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি মো: আশিকুর রহমান,প্রথম আলোর জেলা প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান,গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, বাংলাদেশ জার্নালের জেলা প্রতিনিধি মো: কবির হোসেন,মাইটিভির জেলা প্রতিনিধি শেখ মোমিন, আজকের দর্পনের জেলা প্রতিনিধি মো: শাকিল মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের ওপর দূবৃর্ত্তরা যে হামলা  চালিয়েছেন সেই ঘটনার মামলা হওয়ার পর ২৪ ঘন্টা পার হলেও এখনও দোষী ব্যক্তিদের  গ্রেফতার করা হয়নি।তাই আমাদের দাবী অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে হবে। উল্লেখ্য-গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার কালুখালী উপজেলার চরপাতুরিয়া বালু মহালের দরপত্র জমা নিয়ে বিএনপির দুই পক্ষ জমায়েত হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকাননে দুই পক্ষের মধ্যে দরপত্র জমাদান নিয়ে প্রথমে বাগবিতণ্ডা পরে হাতাহাতি, মারধর শুরু হয়। সাংবাদিক ইমরান হোসেন পেশাগত দায়িত্ব পালনে ভিডিও ধারণ করতে ছিলেন। এসময় তাদের মধ্য থেকে ২০-২৫ জন অতর্কিতভাবে ইমরানের ওপর হামলা করে।
Tag
আরও খবর