নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীতে মালটা বাগান থেকে নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার।

রাজবাড়ীতে মালটা বাগান থেকে নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার।

রাজবাড়ীতে মালটা বাগান থেকে নিখোঁজের দুইদিন পর শিশুর লাশ উদ্ধার।


রাজবাড়ীতে নিখোঁজের দুইদিন পর মিনহাজুল ইসলাম-(১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর থানা পুলিশ। নিহত মিনহাজুল রাজবাড়ীর সদর উপজেলার পূর্বভবদিয়া গ্রামের মো. আজাদ সেখের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলের দিকে মিনহাজুল বাড়ি থেকে বের হয়। দুইদিন কেঁটে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায় না। মঙ্গলবার সকালের দিকে প্রতিবেশি মুক্তার হোসেনের মালটা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু মিনহাজুলের বাবা আজাদ শেখ বলেন, মালটা বাগানের মালিক আমার ছেলেকে বিদ্যুৎ এর শক দিয়ে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

মিনহাজুলের খালা আনজু বলেন, আমার বোনের ছেলে মিনহাজুল রোববার বাড়ি থেকে চলে যাওয়ার পর কোথাও পাওয়া যায় না। এক দিন পর প্রতিবেশি মুক্তার হোসেনের মালটা বাগানের গেটের চাবি চাইলে তারা গড়িমিসি করতে থাকে। কিন্ত তার একদিন পর সকালে তার বাগানে লাশ পাওয়া গেছে। তাহলে আমাদের কাছে বাগানের মালিক মিথ্যা কথা বললো কেন? তার বিচার করতে হবে।

এ বিষয়ে মালটা বাগানের মালিক মুক্তার হোসেন এর মুঠোফোনে ফোন দিলে তিনি এ বিষয়ে কোন কথা না বলে মুঠো ফোনটি বন্ধ করে রেখে দেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ী পুলিশ সুপারসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা সহ আমরা সরেজমিন পরিদর্শন করেছি। নিহত মিনহাজুলের পরিবারের কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর