নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন।

রাজবাড়ীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন।

রাজবাড়ীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন।




শুক্রবার (২ আগস্ট)রাজবাড়ী সদরের আলাদিপুর এলাকায় রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, রাজবাড়ী শহর সমাজসেবা অফিসের সমাজকর্মী ও সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা বি এম নাজিম উদ্দিন (৫০) এবং ট্রাকের হেলপার সাকিব (২০)।


আহতদের মধ্যে একজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী জানান, কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী লোকাল বাসটি রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় ও বাসটি রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। আহত হন ট্রাকের চালক, হেলপার ও বাসের যাত্রীসহ অন্তত ১০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।



রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, আহত অবস্থায় ৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে বি এম নাজিম উদ্দিন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। বাকি ৪ জনের মধ্যে দুজনকে ভর্তি করা হয় এবং দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। পরে ভর্তি থাকা দুজনের মধ্যে একজন মারা যান। তিনি ট্রাকের হেলপার সাকিব।


রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, ‘বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

আরও খবর