দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বিয়ের তথ্য গোপন করে ফায়ার সার্ভিসে অফিসার পদে চাকরি

 বিয়ের তথ্য গোপন করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পদে চাকুরি করেছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত. এনায়েত হোসেন এর পুত্র মো. ইমরান হোসন।

ইমরান বর্তমানে সহকারী পরিচালকের দপ্তর, চট্টগ্রাম এ ওয়্যারহাউজ ইন্সপেক্টর পদে কর্মরত থাকলেও সংযুক্তিতে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পদে কর্মরত।

ইমরান ২০১৬ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ঢাকার মিরপুরে ট্রেনিং শেষে ২০১৬ সালের ২৪ আগষ্ট তিনি অফিসার পদে মিরপুর অফিসে যোগদান করেন।

 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পনের অক্টোবর ২০১৫ খ্রি. এফএসওসিডি/৩৪/২০১৫ (প্রঃ)/১০২৮৭ নং স্বারক এর মাধ্যমে দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা ছিল প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। চাকুরির আবেদন, শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ও ট্রেনিং সহ সকল ধরনের কর্মকান্ডে নিয়োগ বিধি লঙ্ঘন করে বিয়ের তথ্য গোপন রাখেন।

জানা যায়, রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত. এনায়েত হোসেন এর পুত্র মো. ইমরান হোসেন গত ২০১৪ সালের পনের এপ্রিল একই উপজেলার ইন্দ্রপাশা গ্রামের মো. মানিক হাওলাদারের একমাত্র মেয়ে মিসেস. মিয়াদ আক্তারকে বরিশাল সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাজী অফিসের মাধ্যমে একলক্ষ টাকা দেনমোহর ধার্য্য করে শরীয়াহ মোতাবেক বিবাহ করেন।

এ বিষয়ে মো. ইমরান হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি বৃহস্পতিবার চাকরি থেকে রিজাইন দিয়েছি অফিসিয়ালি। আমার পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারনে সেচ্ছায় রিজাইন দিয়েছি।”

অব্যাহতির বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পিরোজপুরের উপ সহকারী পরিচালক একেএম শামসুজ্জোহা এর কাছে জানতে চাইলে তিনি জানান, “ইমরান ছুটিতে আছেন তবে অফিসিয়ালি সেচ্ছায় অব্যাহতির আবেদন করতেছেন বলে আমায় জানিয়েছেন তবে এখনও লিখিত আবেদন পাইনি।”

Tag
আরও খবর




রাজাপুরে জেলে থাকা আসামিদের বাড়িতে লুটপাট

৯৭৬ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে


শ্রেষ্ঠ ওসি হলেন রাজাপুরের আতাউর রহমান

৯৭৯ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে


রাজাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

৯৮৬ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে