দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত

 মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু । এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, দেশের অর্থনৈতিক বিকাশে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখার চেষ্টা করতে হবে। মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রসঙ্গে উপস্থিতির উদ্দেশ্যে তিনি বলেন, এ জনপদে মাদক প্রবণতা, সম্ভাব্য করণীয় বিষয়ে কর্মশালায় সুপারিশ করতে হবে। তিনি বলেন, প্রচলিত মাদকের কোনটিই বাংলাদেশে তৈরি হয় না। উপকরণগুলো পাচার হয়ে আসছে। মাদকের চাহিদা না থাকলে সরবরাহ কমবে। তাই মাদক থেকে দুরে রাখতে প্রয়োজন সম্মিলিত কাজ। যেখানে পরিবার, সমাজ এবং সরকারের বিভিন্ন দপ্তরকে একযোগে কাজ করতে হবে।

এ সময়ে কর্মশালায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর




রাজাপুরে জেলে থাকা আসামিদের বাড়িতে লুটপাট

৯৭৬ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে


শ্রেষ্ঠ ওসি হলেন রাজাপুরের আতাউর রহমান

৯৭৯ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে


রাজাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

৯৮৬ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে