দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজাপুরে বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছবি টানাতে প্রধান শিক্ষকের টালবাহনা

 ঝালকাঠির রাজাপুর উপজেলার ১৫ নং শুক্তাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না টানিয়ে পুরাতন ভবনে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষার্থীদের অভিবাবক সহ সাধারণ জনগণের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ওই বিদ্যালয়ের অফিস কক্ষের কোথাও জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানো নেই।


এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা জানান, বিদ্যালয়ের নতুন ভবনে দুই মাসেরও বেশি সময় যাবৎ শিক্ষা কার্যক্রম চলমান থাকলেও  প্রতিষ্ঠানের অফিস কক্ষ সহ কোথাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি টানায়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির।


বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুই মাসেরও বেশি সময় ধরে নতুন ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


সাংবাদিকদের উপস্থিতি জানতে পেরে প্রধান শিক্ষক ড্রিল মেশিন নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে হাজির হয় জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানোর জন্য।


এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির দুঃখ প্রকাশ করে বলেন, এতদিন ড্রিল মেশিন না পাওয়ার কারনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সহ অন্যন্য ছবি লাগাতে পারিনি। আমার ভুল হইছে এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

   

উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান জানান, বিষয়টি খুবই দুঃখ জনক। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর




রাজাপুরে জেলে থাকা আসামিদের বাড়িতে লুটপাট

৯৭৬ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে


শ্রেষ্ঠ ওসি হলেন রাজাপুরের আতাউর রহমান

৯৭৯ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে


রাজাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

৯৮৬ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে