নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজাপুরে জোড়া খুন হওয়া সাবেক ইউপি সদস্য ও তার ভাতিজার স্মরণে শোক সভা অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসী হামলায় জোড়া খুন হওয়া শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান আঃ রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার  (১ মে) সকালে উপজেলার জগাইরহাট বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল হক মৃধার সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ রিগানের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সাবেক ভাইস চেয়ারম্যান বাবু চন্দ্র শেখর হালদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শাহিন মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মাহমুদ দেলোয়ার, আ: সবুর হাওলাদার, নাসির উদ্দিন মৃধা, নুর আলম, নিহত বেলায়ত হোসেনের স্ত্রী শিউলি বেগম ও নিহত আ: রব হাওলাদারের ছেলে লিয়াকত হোসেন প্রমূখ।

বক্তারা সঠিক তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে নৃশংস এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। সভা শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।  

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাত ৮ টার দিকে রাজাপুর উপজেলার জগাইরহাট এলাকায় বাড়ি যাবার পথে দুবৃত্তদের হামলায় নিহত হন শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আ: রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন ৷ 
Tag
আরও খবর





শ্রেষ্ঠ ওসি হলেন রাজাপুরের আতাউর রহমান

৯৭৯ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে


রাজাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

৯৮৬ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে