নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রায়পুরে রাতের আঁধারে নদীর পাড় কেটে মাটি লুট, জরিমানার পরও থামেনি মাটি খেকোদের দৌরাত্ম্য

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টারের ঘাট সংলগ্ন এলাকায় আবারও শুরু হয়েছে নদীর পাড় কাটার উৎসব। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে প্রভাবশালী একটি চক্র নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।


স্থানীয়রা জানান, আলতাফ মাস্টারের ঘাটের দক্ষিণ পাশে লালবুড়ির বাড়ির পাশের নদীর পাড় থেকে প্রায় প্রতিরাতে পিকাপ ভ্যানে  করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে করে নদীর পাড়ে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে এবং স্থানীয় পরিবেশ হুমকির মুখে পড়েছে।


এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবে মাটি উত্তোলন করে আসছে। এর আগে একই স্থান থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের ৭ লাখ টাকা জরিমানা করেছিল।


তবে জরিমানার পরও বন্ধ হয়নি মাটি খেকোদের কার্যক্রম। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে অবৈধভাবে নদীর পাড় কাটার ঘটনা বন্ধ করা যায় এবং এলাকার পরিবেশ ও নদীর পাড় রক্ষা পায়।


রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা প্রতিনিধি 

রাশেদ নাইব 

Tag
আরও খবর