নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রায়পুরে শিপলু ভাটের মোটর সাইকেল শোভাযাত্রা ও সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রায়পুর পৌর তাঁতী লীগের আহবায়ক, রায়পুর গাজী মার্কেট ব্যাবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, নুর উদ্দিন ভাট শিপলু। সংবাদ সম্মেলন ও মোটরসাইকেল শোভাযাত্রা করে উপজেলা নির্বাচনে তার প্রার্থীতা জানান দিয়েছেন। 

শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় পৌর মেয়রের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রায় তিন শতাধিক মোটরসাইকেল যোগে ৬ শতাধিক নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেয়।

রায়পুর মুরি হাটা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রায়পুর বাজার, ক্যাম্পেরহাট, হায়দরগঞ্জ, খাসেরহাট বাসাবাড়ী বাজার, মোল্লারহাট, কেরোয়া, লেংড়া বাজার হয়ে রায়পুর
গাজী মার্কেটে সমাপ্তি ঘটে। জয়ের ব্যাপারে আশাবাদী এবং সর্বস্তরের জনগনের সমর্থন ও ভোট কামনা করেন।

সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন,
রায়পুর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছি। তিনি নির্বাচিত হলে রায়পুর উপজেলা মাদক, সন্ত্রাস নির্মূল ও ডিজিটাল উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন।

তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চান তিনি। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চান। জনপ্রতিনিধি নির্বাচিত হলে তিনি আরো গভীরভাবে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থেকে তাদের সমস্যা সমাদান করতে চান। তাছাড়াও তিনি
রায়পুর উপজেলাবাসীর কল্যানে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চান। রায়পুর উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চান। সামাজিক অবক্ষয় দূর করে মাদককে দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদন ও কর্মমূখী করতে উৎসাহিত করতে চান এই যুবনেতা। এ জন্য তিনি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা চান। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছেন তিনি। সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী থেকে শুরু করে রায়পুর প্রেসক্লাবের আহ্বায়ক পীরজাদা মাসুদ হোসেন, শিপন পাটোয়ারী, মুকুল পাটোয়ারী, ডি এস দুলাল, সুদেব কুরী,প্রভাষক আখতার হোসাইন খান, আরিফ হোসেন রুদ্র, দেলোয়ার হোসেন খাঁন, কাউসার আলম, জাকির হোসেন, আলী আজগর রবিন, মিলন মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবন্দ।
Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১২ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে