নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় হাজী কল্যাণ সংস্থার আয়োজনে নতুন হাজীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রশিক্ষণ কর্মশালা

রংপুরের পীরগাছায় হাজী কল্যাণ সংস্থার আয়োজনে ২০২৬ সালের হজযাত্রীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) অর্ধদিবসব্যাপী পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও হাজী কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ¦ আফছার আলীর সভাপতিত্বে কর্মশালায় হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন পীরগাছা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ¦  একেএম আনোয়ার উল্যাহ, পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ আব্দুজ জাহের সিদ্দিকী, পাওটানা ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ আব্দুস ছালাম মন্ডল এবং পীরগাছা সরকারি কলেজের প্রভাষক আলহাজ¦ আমিনুল ইসলাম স্বপন।

হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ¦ রনজু মিঞার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোস্তাফিজার রহমান রেজা, আলহাজ¦ নাজির হোসেন, পীরগাছা বাজার সমিতির সভাপতি আলহাজ¦ আমিনুল ইসলাম রাঙ্গা, আলহাজ¦ মোকছেদ আলী, আলহাজ¦ মোসলেম উদ্দিন সরকার ও ব্যবসায়ী নুরুল আমিন বুলেট।

কর্মশালায় হজে¦র নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয়ে নতুন হাজীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। শেষে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল করিম মিঞাসহ সকলের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব আলহাজ¦ মহিউদ্দিন।

উল্লেখ্য, চলতি বছরে পীরগাছা উপজেলা থেকে মোট ১০১ জন নতুন হাজী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে পুরুষ ৭১ জন এবং নারী রয়েছে ৩০ জন।

আরও খবর