নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইফতার মাহফিল

‘মাদক, জুয়ার টানবো লাগাম, সবার আগে নিজের গ্রাম’—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার পীরগাছা ইউনিয়নের চন্ডিপুর মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজ থেকে মাদক, জুয়া ও নানা ধরনের অপরাধ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সভাপতি আব্দুল গোফ্ফার মিয়ার সভাপতিত্বে এবং সহ-সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন লার্ণিং অ্যান্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন, ব্যবসায়ী শাহ রনজু মিঞা, ইউপি সদস্য শামীম হাসান কাজল এবং চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন চন্ডিপুর ঈদগাহ মাঠের ইমাম মোজাহারুল ইসলাম। এরপর উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আরও খবর