নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় নেকমামুদ আইডিয়াল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

অভিভাবক সমাবেশ

রংপুরের পীরগাছায় জাঁকজমকপূর্ণভাবে নেকমামুদ আইডিয়াল মাদ্রাসার ১০ বছর পূর্তি, অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ বাজারস্থ মাদ্রাসা চত্ত্বরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হকের সঞ্চালনায় এবং মাদ্রাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা হুমায়ুন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল।

বিশেষ অতিথি ছিলেন পীরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আমিন উল্যাহ, কান্দি আরআই ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শহিদুল্লাহ, রামগোপাল হোসেনীয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তালেব, তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক রেফায়েত উল্ল্যাহ রেখা, মাদ্রাসায়ে মাদিনাতুল উলুমের মুহতামিম আব্দুল আউয়াল, নেকমামুদ আইডিয়াল মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল ইসলাম সিরাজী, ব্যবস্থাপনা পরিচালক মাওলানা শামছুল হক এবং অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলামসহ অনেকে। 

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নেকমামুদ আইডিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকেই দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শবান মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকে দেশ ও জাতির কল্যাণে দক্ষ ও সুনাগরিক তৈরিতে মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পরিষদ নিরলসভাবে কাজ করে যাবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

আলোচনা সভা শেষে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়, যা উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন পশ্চিমদেবু দাখিল মাদ্রাসার সাবেক সুপার আব্দুল আজিজ।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও খবর