নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় ইমদাদুল উলুম হিফজুল কুরআন কওমি মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

রংপুরের পীরগাছায় ইমদাদুল উলুম হিফজুল কুরআন কওমি মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থী, আদব-আখলাকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এবং ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি বজায় রাখা শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।


ইমদাদুল উলুম হিফজুল কুরআন কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাওটানা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মন্ডল, ব্যবসায়ী আতাউর রহমান মিলিটারী, মাদ্রাসাতুল বুশরা আল আনছারির পরিচালক আমিনুল ইসলাম, আলিমুদ্দিন মাস্টার, তাজকিয়াতুল উম্মাহ সালফিয়া মাদ্রাসার পরিচালক জিল্লুর রহমান এবং সহকারী শিক্ষক সাব্বির রহমান।


বক্তারা বলেন, কুরআন শিক্ষার পাশাপাশি আদব-আখলাক ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সমাবেশ শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও খবর