নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পদ্মাসেতু বানাতে যে পরিমাণে টাকা পাচার হয়েছে সেই পরিমাণে টাকা দিয়ে আরও ২০টা সেতু বানানো যেত-পীরগাছায় আখতার হোসেন

পীরগাছায় আখতার হোসেন
এনসিপি সদস্য সচিব ও রংপুর-৪ আসনের এনসিপি মনোনীত জাতীয় সাংসদ প্রার্থী আখতার হোসেন বলেছেন, একদিকে পদ্মা সেতু হয়েছে অন্যদিকে দেশ থেকে টাকা পাচার হয়েছে। যে পরিমাণ টাকা পাচার হয়েছে ওই পরিমাণ টাকা দিয়ে আরও অন্তত ২০টা সেতু বানানো যেত। সেই টাকাগুলো যদি পাচার না হতো ওই টাকা দিয়ে আমাদের গ্রামাঞ্চলের রাস্তাগুলো পাকা হয়ে যেত।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার অন্নদানগর ইউনিয়নের কানিপাড়া গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এদিন তিনি ওই ইউনিয়নের পেটভাতা সার্বজনীন শ্মশান ও কালী মন্দিরে শ্রী শ্রী শ্যামা পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুই দিনের সফরে আখতার হোসেন মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী উঠান বৈঠক করেন।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। যে মানুষগুলো জীবন দিয়েছে, পঙ্গ হয়েছে, দুচোখে দেখে না। এসব মানুষরা যখন রাস্তায় গিয়ে নামছে তারা কিন্তু একটা পয়সারও লোভে রাস্তায় গিয়ে নামে নাই। তারা চেয়েছে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করুক। বাংলাদেশের মানুষদের যেসব অধিকার আছে সেসব অধিকার তারা বুঝে পাক। বাংলাদেশের যতগুলো সমস্যা আছে, তার সব সমাধান হউক। শহিদ আবু সাঈদকে স্মরণ করে আখতার হোসেন বলেন, এসব অধিকার প্রতিষ্ঠায় আবু সাঈদ রাজপথে জীবন দিয়েছেন।
তাদের দল গঠনের উদ্দেশ্যে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রধানতম কাজ হচ্ছে-মানুষের যে অধিকার আছে, সেসব অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া, বুঝিয়ে দেওয়া। সেই কাজটা আমরা করছি। সরকারি হাসপাতালের সেবা নিয়ে নেতিবাচক বক্তব্যে আখতার হোসেন বলেন, সরকারি হাসপাতালে গিয়ে সেবা পাওয়া যায়না। নোংরা, ময়লা, আবর্জনা ভরা। সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আবার ডাক্তাররা সঠিক সময়ে আসেনা। একটা দপ্তরে এনআইডি কার্ডের নাম পরিবর্তন/সংশোধন করতে যাবেন-এটা সহজে হতে চায়না। জীবিকার দাগিদে বিদেশে যাবেন-পাসপোর্ট অফিসে গিয়ে নানামুখী অসুবিধার মধ্যে পড়তে হয়। যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ যদি সরকারি চাকরি পায় নানা সমস্যা দেখিয়ে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। আমরা নাগরিক পার্টির আমরা যারা আছি আমরা এই রকম একটা রাজনীতি চাই বাংলাদেশে। এসব সমস্যার সমাধানে আর যেন কাউকে হয়রানি না পোহাতে হয়।     
এসময় সঙ্গে ছিলেন পীরগাছা উপজেলা এনসিপির প্রধান সময়ন্বকারী আব্দুল্লাহ আল মামুন, কাউনিয়ার প্রধান সময়ন্বকারী সাইদুল ইসলাম, পীরগাছার যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, এবিএম মিজানুর রহমান সানা, মাহাবুর রহমান মিঠু, সদস্য সেকেন্দার আলী, আব্দুল গনি, সংগঠক শামীম হোসেন, রাকিবুল ইসলাম সহ আরও অনেকে। 
আরও খবর