নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এনসিপির সদস্য সচিব আখতারের উপর হামলার প্রতিবাদে পীরগাছায় বিক্ষোভ মিছিল

এনসিপির সদস্য সচিব আখতারের উপর হামলার প্রতিবাদে পীরগাছায় বিক্ষোভ মিছিল

নিউইয়র্কে আওয়ামী সন্ত্রাসী বাহিনী কর্তৃক জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেনসহ সফরসঙ্গী বিভিন্ন রাজনীতিবিদের উপর হামলার প্রতিবাদে ও অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে রংপুরের পীরগাছায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন স্লোগানে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্বাধীনতা চত্ত্বরে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে এনসিপির নেতা আখতার হোসেন ও তাসনিম জারা যুক্তরাষ্ট্রে যান। সেখানে তাদের উপর  বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এ ঘটনা শুধু রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয়, বরং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ।

উপজেলার যুগ্ম সমন্বয়কারী মিজানুর রহমান সানা, বলেন কাউনিয়া পীরগাছার কৃতি সন্তান আখতার হোসেন, সরকার প্রধানের সফর সঙ্গী হিসেবে তিনি গিয়েছেন তার উপর হামলা মানেই বাংলাদেশের সার্বভৌমের উপর হামলা।  আমরা এটা বরদাস্ত করবো না। উপজেলার যুগ্ম সমন্বয়কারী, ইসরাত শারমিন মনি বলেন, পিছন থেকে হামলা করে এনসিপিকে থামিয়ে দেয়া যাবেনা। উই আর আখতার। যুগ্ম সমন্বয়কারী  শরীফ হোসেন বলেন, আজকের হামলা শুধু আকতার হোসেনের উপর হয়নি, এই হামলা স্বাধীনতাকামী জনতার উপর হামলা। 

আন্দোলনে একাত্মতা পোষণ করে গণ অধিকার পরিষদের পীরগাছা উপজেলা সভাপতি এমএ জিহাদ পাটোয়ারী বলেন, আমরা এখনই যদি আওয়ামী লীগকে প্রতিহত না করি, তাহলে এর জন্য আমাদেরকে চরম মুল্য দিতে হবে। এছাড়াও তিনি অন্তর্বর্তী সরকার  প্রধানের নিকট জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানান।

এনসিপির পীরগাছা উপজেলার প্রধান সময়ন্বক আব্দুল্লা আল মামুন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন  ছাত্রলীগ, যুবলীগ গুন্ডা লীগ সন্ত্রাসীদের  লেলিয়ে দিয়ে এই আখতার হোসেনকে থামাতে পারেনি। এখনো চোরাগুপ্তা হামলা করে থামাতে পারবে না। প্রশাসনের নিরবতাকে দায়ী করে তিনি আরও বলেন, আমরা কিছুদিন যাবৎ প্রশাসনের নিরতা দেখছি। অনেক ক্ষেত্রেই পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসী দমনে নিরব ভূমিকা পালন করছেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার, সরকার ও সংবিধান, সংস্কারের পর জাতীয় নির্বাচন করতে হবে।

সংগঠক ফারদিন এহসান মাহিমের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা মাহাবুব রহমান মিঠু, ফজলুল হক, শামীম হোসেন, কল্যাণী ইউনিয়নের আহবায়ক, বেনজীর হোসেন, সদস্য সচিব  মুশফিকুর রহমান লিটন, ইটাকুমারী ইউনিয়নের আহবায়ক, মোকতার আলী, সদস্য সচিব আব্দুর রাজ্জাক সহ অনেকে। 


আরও খবর