নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় মাদক, জুয়া ও ক্যাসিনো বিরোধী প্রতিরোধ কমিটি গঠন!! সভাপতি গোফ্ফার, সম্পাদক খলিলুর

সভাপতি গোফ্ফার, সম্পাদক খলিলুর

রংপুরের পীরগাছায় মাদক, জুয়া ও ক্যাসিনো বিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চন্ডিপুর মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আব্দুল গোফ্ফার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান। এর আগে কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আব্দুল গোফ্ফারের সভাপতিত্বে ও সুমন আকন্দের সঞ্চালনায় কমিটি গঠনের মত পোষণ করে বক্তব্য দেন দিলালপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইসরাফিল মিঞা, শফিকুল ইসলাম, আব্দুল মালেক, আল আমিন, মাওলানা আমজাদ হোসেন, রনজু মিয়া, নাজমুল ইসলাম, আব্দুল জব্বার, রিপন মিয়া, নুরুন্নবী, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, মোতালেব হোসেন, শহিদুল ইসলাম, বাবলু মিয়া সহ আরও অনেকে।

শুধু মাদক, জুয়া ও ক্যাসিনো বিরোধী কাজ নয়। সমাজে চুরি, ছিনতাই, অনিয়মসহ সমাজে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এ কমিটি। শুধু কমিটি নয়, কমিটির বাইরে যারা আছেন তারাও এ কমিটির হয়ে কাজ করতে পারবেন।

বক্তারা বলেন, দিনে দিনে পীরগাছায় মাদকের অভয়ারণ্য গড়ে উঠেছে। অনেকে জুয়া, ক্যাসিনো খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে। যারা মাদক খায় তারা সর্বপ্রথম তার পিতামাতার উপর আক্রমণ করে কারণ নেশার টাকা না পেলে তারা দিশাহারা হয়ে পড়ে। এমনকি নেশার টাকা জোগাড় করতে না পেরে অন্যের গরু, ছাগল, মোটরসাইকেল, অটোরিকশা চুরি/ছিনতাই করে থাকে। এদের সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, সন্ধ্যার পর কোনো এলাকায় কোনো অচেনা, অজানা লোক প্রবেশ করলে তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। কোনভাবেই মাদক সরবরাহ, পরিবহন, ক্রয়, বিক্রয় করতে দেওয়া হবে না। যারা মাদক ক্রয় ও বিক্রয় করে তাদের নামের তালিকা তৈরি করতে হবে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি এমনকি সমাজের দায়িত্বশীল ব্যক্তির সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবনির্বাচিত এ কমিটি।   

আরও খবর