নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রবীন্দ্রনাথ লাহিড়ী

পরিচয় পর্ব ও মতবিনিময়

রংপুরের পীরগাছায় তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন রবীন্দ্রনাথ লাহিড়ী। এ উপলক্ষ্যে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে শিক্ষক ও কর্মচারীদের সাথে পরিচয় পর্ব ও মতবিনিময় করেন তিনি।

এসময় বক্তব্য দেন তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক নুরুল আমিন, কামরুজ্জামান ও আজাদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি সভাপতি তোফায়েল আহমেদ, রবিউল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবলু, উপজেলা যুবদলের সদস্য মাইদুল ইসলাম, উপজেলা ঠিকাদার সমিতির সদস্য আবু সাঈদ রাসেল ও সাফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

সবার সহযোগিতা চেয়ে মতবিনিময় সভায় এডহক কমিটির সভাপতি রবীন্দ্রনাথ লাহিড়ী বলেন, আপনারা যদি এই স্কুলের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে চান, তাহলে  আপনাদের মনোযোগ দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া শিখাতে হবে। কে কি বললো, সেটা দেখার বিষয় নয়, আমার নিজের কাজটুকু নিজেকে করতে হবে। এসময় বিদ্যালয়ের শিক্ষকদের দাবির প্রেক্ষিতে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার আশ্বাস দেন।           

রবীন্দ্রনাথ লাহিড়ী ছাড়াও এই এডহক কমিটির শিক্ষক সদস্য আহাম্মদ হোসেন, অভিভাবক সদস্য গোলাপ হোসেন ও  সদস্য সচিব প্রধান শিক্ষক আব্দুল হাই দায়িত্ব পালন করবেন। গত ৪ সেপ্টেম্বর এ কমিটির অনুমোদন দেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

আরও খবর