নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় পাওটানা ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্ণিং বডি নির্বাচন!! অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মোবাশ্বের, আব্দুল হাকিম ও সাখাওয়াত

পীরগাছায় পাওটানা ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্ণিং বডি নির্বাচন
ব্যাপক উৎসবমুখর পরিবেশে রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়নের পাওটানা ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্ণিং বডির অভিভাবক সদস্য নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মাদ্রাসা রুমে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচন প্রিসাইডিং কর্মকর্তা ফারুকুজ্জামান ডাকুয়া।  
নির্বাচনে ৭৯৪ ভোটের মধ্যে ৫০৬ ভোট পোল হয়। ২৫৬ ভোট পেয়ে দাখিল পর্যায়ে মোবাশ্বের হোসেন, ২৭২ ভোট পেয়ে আলিম পর্যায়ে আব্দুল হাকিম ও ২৬৯ ভোট পেয়ে ফাজিল পর্যায়ে সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন। এর আগে ২৭জন শিক্ষকের ভোটে আশরাফুজ্জামান, নুরুল ইসলাম ও লাবলু মিয়া শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।
এসময় ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পীরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া, ছাওলা ইউনিয়ন চেয়ারম্যান নাজির হোসেন, মাদ্রাসা অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, মাদ্রাসার দাতা সদস্য আব্দুল বারী জুলফিকারসহ পুলিশ বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা। 
নির্বাচিত হয়ে অভিভাবক সদস্যরা মাদ্রাসার উন্নয়ন, ছেলেমেয়েদের লেখাপড়ার মান বৃদ্ধি সহ সার্বিক উন্নয়নে এক সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। পরে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।   
আরও খবর