নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস স্মরণে সভা ও দোয়া মাহফিল

পীরগাছায় পবিত্রঝাড় কারামতিয়া, ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুল, কুদ্দুস স্মরণে সভা ও দোয়া মাহফিল
রংপুরের পীরগাছায় পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও অসংখ্য আলেমদের ওস্তাদ মরহুম মাওলানা আব্দুল কুদ্দুস স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। 
মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাওলানা আবু সুফিয়ান সুজনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল হাদী, মাদ্রাসা সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম মিলন, লুৎফর রহমান, সহকারী মৌলভী মোহাম্মদ হোসেন, স্বচাষ তালতলা মাদ্রাসার সহসুপার মাওলানা ইলিয়াস আলী, পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, মরহুমের ছেলে মাওলানা হেলাল উদ্দিন, ডা. আবু সাঈদ মো. ইলিয়াস। আলোচনা শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল।
বক্তারা তার সম্পর্কে স্মৃতিচালন করতে গিয়ে বলেন, মাওলানা আব্দুল কুদ্দুস সবসময় হালাল রিযিক গ্রহণ, পবিত্র অবস্থায় থাকা, দিনেরাতে প্রচুর নামায আদায় করতেন। তিনি আরও বলে গেছেন, মাজলুম হও, জালিম হইও না। উল্লেখ্য, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কুদ্দুস গত ১৯ আগস্ট তার নিজবাড়ীতে ইন্তেকাল করেন। তিনি ২০১৮ সালে পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদ্রাসা থেকে অবসরে যান।         
আরও খবর