নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”- এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা শেষে মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী, পুকুরে মাছ অবমুক্তকরণ, সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  ক্ষেত্র সহকারী তোকাব্বর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব-উল-আলম। তিনি তার বক্তব্যে বলেন, মৎস্য আহরণ ও উৎপাদনের মাধ্যমে দেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ। এছাড়াও বক্তব্য দেন মাছচাষি রিয়াজ উদ্দিন, আলম মিয়া, সমবায় কর্মকর্তা শারমিন বেগম, এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা সানোয়ার মোর্শেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সহকারী প্রোগ্রামার আফসানা রহমান, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমা সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি, আড়তদার প্রমুখ। আলোচনা শেষে তিনজন সফল মৎস্য চাষিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

আরও খবর