নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছা গরু-ছাগলের হাট এখন সুখানপুকুর হেলিপ্যাডে

পীরগাছা গরু-ছাগলের হাট এখন নতুন রূপে নতুন স্থানে
রংপুরের পীরগাছার ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাট এখন নতুন রূপে নতুন স্থানে। উপজেলা সদরের ঐহিত্যবাহী হাটটি পুনজ্জীবিত করতে সুখানপুকুর (হেলিপ্যাড) মাঠে বুধবার (১৬ এপ্রিল) থেকে চালু হয়েছে। বুধবার ছাড়াও রবিবারও গরু-ছাগল, মহিষ, ভ্যান, রিকশা, সাইকেল সহ আরও অনেক পণ্য ক্রয়-বিক্রয় করা যাবে।  
হাট কমিটি সূত্রে জানা গেছে, নতুন এ হাটে দুরের ব্যবসায়ীদের নিরাপত্তা ও থাকা-খাওয়ার ব্যবস্থা। হাটটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। ক্রেতা ও বিক্রেতাদের জন্য ব্যাংকিং সুবিধা ও জালনোট সনাক্তকরণের ব্যবস্থা। হাটের মধ্যে হঠাৎ পশু অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা সহ অন্যান্য সুবিধা রয়েছে। 
হাট কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, তফিল উদ্দিন, আতাউর রহমান বলেন, নতুন হাট হিসেবে শুধু যিনি ক্রয় করছেন শুধু তার কাছ থেকে আমরা নামমাত্র মূল্য নিয়ে থাকি। যিনি বিক্রয় করছেন তার কাছ থেকে কোন টাকা নেওয়া হচ্ছে না। তারা আরও জানান, হাটে আসা সকল ক্রেতা-বিক্রেতাকে একটি করে গামছা উপহার দেওয়া হয়েছে। 
আরেক সদস্য আতিয়ার রহমান বলেন, তারা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছেন। কেউ কারো সাথে অসৌজন্যমূলক কথাবার্তা বলতে পারবেন না। ক্রেতা শহিদুল ইসলাম বলেন, নতুন হাট হিসেবে এর পরিবেশটা অনেক ভালো। হাট ইজারাদার হিসেবে রয়েছেন পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। 
আরও খবর