নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইউসেপ পরিচালিত রংপুরে দুই স্কুলের ৭০জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

ইউসেপ বাংলাদেশ পরিচালিত রংপুরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল ও ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের মোট ৭০জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ উপলক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) পৃথক পৃথক সময়ে দুই স্কুল প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই স্কুলের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
অনুষ্ঠান জুড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসএসসি পরীক্ষার্থীদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল।
ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের সহকারী শিক্ষক জাহানুল ইসলাম ও ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের সহকারী শিক্ষক লুবনা ইয়াসমিনের পৃথক সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কর্মাসের পরিচালক হাসান মাহবুব আখতার লোটন, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, শিশু একাডেমি আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহির আলী, সাকসেস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজহারুল ইসলাম, ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের প্রধান লাভলু মিয়া, ইনস্ট্রাক্টর রেজাউল করিম সরদার ও সাদেকুল ইসলাম সহ আরও অনেকে।
পরে দুই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের অতিথি সহ স্কুলের শিক্ষকবৃন্দ। 
আরও খবর