নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিকিৎসা পেলেই সুস্থ হয়ে যাবেন ক্যান্সার আক্রান্ত শাহাদুল ইসলাম

চিকিৎসা পেলেই সুস্থ হয়ে যাবেন ক্যান্সার আক্রান্ত শাহাদুল ইসলাম
রংপুরের পীরগাছায় অনন্তরাম (দশগাঁও) গ্রামের নওয়াব আলীর ছেলে শাহাদুল ইসলাম (৫৫) চার বছর ধরে ক্যান্সারে ভূগছেন। টাকার অভাবে এখন পর্যন্ত কোন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেননি। স্থানীয় দোকানের হোমিও ঔষধ তার একমাত্র ভরসা।   
ক্যান্সার আক্রান্ত শাহাদুলের দুই মেয়ে। বড় মেয়েকে ধারদেনা করে বিয়ে দিয়েছেন কয়েক বছর আগে। আর ছোট মেয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। এক মেয়ে ও এক স্ত্রীকে নিয়ে তার সংসার। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তার স্ত্রী লাবলী বেগম সংসারের হাল ধরেন। অন্যের জমিতে কাজ করে যে টাকা পান তা দিয়েই চলছে তার সংসার। স্থাবর সম্পদের মধ্যে আছে মাত্র দুই শতক জমি। 
শাহাদুল ইসলাম বলেন, চার বছর আগে ঠোঁটে সামান্য এক ফোঁড়া উঠেছিল। সেই ফোঁড়া এখন ক্যান্সারে পরিণত হয়েছে। ঠোঁট থেকে গোশত খসে খসে ঝরে যাচ্ছে। ফলে প্রায় সব দাঁত ও মাড়ি দেখা যায়। এক চিকিৎসক জানিয়েছেন সঠিক চিকিৎসা পেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবো। তাতে দেড় লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু তার দারিদ্রতাই বাঁধ সেজেছে। এতো টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব। এখন পর্যন্ত সরকারি বা অন্যকোন প্রতিষ্ঠান থেকে চিকিৎসার জন্য কোন সাহায পাননি বলে তিনি জানান। 
তাই তার স্ত্রী লাবলী বেগম ও প্রতিবেশী আব্দুল কাদের সমাজের বিত্তবান ও রাষ্ট্রের দায়িত্বশীলদের নিকট সাহায্যের আবেদন করেন। সাহায্য পাঠানোর মাধ্যম স্ত্রীর বিকাশ নম্বর-০১৮৭০১৩৫৫৬৩। অগ্রণী ব্যাংক পীরগাছা শাখার হিসাব নম্বর-০২০০০২০৮৯১৭৪।
আরও খবর