নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আওয়ামী লীগ নেতাদের দাপটে বাড়িছাড়া রাজারহাটের এক অসহায় পরিবার!! ন্যায় বিচার চেয়ে পীরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন


ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামের ফারুক আহম্মেদ ও তার পরিবার তাদের দাফটে এখনো বাড়িছাড়া। ন্যায় বিচার চেয়ে শনিবার রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফারুক আহমেদ ও তার স্ত্রী আনজুয়ারা বেগম বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারের ছেলে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও সোহেল রানা দীর্ঘদিন থেকে আমাদের জমি জবরদখল করে ভোগ করছেন। শুধু তাই নয়, আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে বাড়িছাড়া করেন। আমরা এখন প্রাণের ভয়ে বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় পালিয়ে বেড়াচ্ছি। এছাড়াও তারা আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন।
তারা আরও জানান, আওয়ামী লীগ দোসরদের দাপটে আমি ও আমার পরিবারের সদস্যদের নিয়ে পীরগাছায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে আছি। বর্তমানে পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছি। কোন উপায়ন্তর না পেয়ে পীরগাছা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের দোসর আব্দুস সাত্তারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারসহ ভূক্তভোগী পরিবার তাদের আপনগৃহে ফিরে যাওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এব্যাপারে অভিযুক্ত আব্দুস সাত্তার মোবাইলে জানান, জমি দখলের বিষয়টি মিথ্যা। আর আমরা কেউ আওয়ামী লীগের সাথে জড়িত নই।  
রাজারহাট থানা ওসি তসলিম উদ্দিন মোবাইলফোনে জানান, এবিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর