নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়ে ছাত্রদল (মহিলা) শাখার কমিটি ঘোষণা!

রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়ে ছাত্রদল (মহিলা) শাখার কমিটি ঘোষণা!

রংপুরের পীরগাছায় এই প্রথম রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়ে ছাত্রদল (মহিলা শাখার) আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রংপুর জাতীয়তাবাদী ছাত্রদলের প্যাডে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী শামায়লা বিনতি শাওমিকে সভাপতি ও সুমাইয়া আক্তার সৃষ্টিকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেন রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা ও সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন। আংশিক কমিটিকে আগামি সাতদিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়াও একইদিনে পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, পাওটানাহাট ফাজিল মাদ্রাসা, পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ একাডেমি ও হাজী সফের উদ্দিন আলিম মাদ্রাসায় ছাত্রদলের কমিটির তালিকা প্রকাশ করা হয়।
রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়টি ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিল্পপতি রহিম উদ্দিন ভরসা। তিনি আজ বেঁচে নেই। কিন্তু সগৌরবে বেঁচে আছে তাদের হাতে গড়া অনেক প্রতিষ্ঠান। যেখানে অর্ধ লাখেরও বেশি মানুষের রুজিরুটির হিসাব হয় প্রতিদিন। ‘গরিবের ভরসা’ হিসেবে মৃত্যুর পরও তিনি লাখ লাখ মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। 
রহিম উদ্দিন ভরসা ১৯৩৪ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মনের উদ্দিন পাইকার। তিনি মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। জিয়াউর রহমানের শাসনামলে বিএনপিতে যোগ দিয়ে বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য। তিনি রংপুর সদরে বিএনপির সাবেক সভাপতি এবং রংপুরের স্থানীয় পত্রিকা দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা প্রকাশক। তিনি ২০২০ সালের ১১ মার্চ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরও খবর