নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিতদের শপথ

পীরগাছায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিতদের শপথ
রংপুরের পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বাৎসরিক সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যকরি কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া। এতে ব্রাহ্মণীকুন্ডা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানকে সভাপতি ও নেকমামুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ শামসুদ্দোহা চঞ্চলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ও উপজেলার ৯ইউনিয়নের ৯জন প্রতিনিধির নাম ঘোষণা করা হয়। পরে তাদের শপথবাক্য পাঠ করান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা। 
উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সদস্য সচিব শামসুল আলম, জেএন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, চৌধুরাণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম ডালিম, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, অন্নদা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনূর আলম, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম রাজ্জাক প্রমুখ। 
এর আগে কুরআন থেকে তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা ও সমিতির পতাকা উত্তোলন এবং অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।   
আরও খবর


রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন

৬ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে