নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জেন্ডার সমতা, শিশু অধিকার, বাল্যবিবাহ, মাসিক স্বাস্থ্যবিধি, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও রেফারেল মেকানিজম বিষয়ক কর্মশালা

জেন্ডার সমতা, শিশু অধিকার, বাল্যবিবাহ, মাসিক স্বাস্থ্যবিধি, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও রেফারেল মেকানিজম বিষয়ক কর্মশালা
ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ে জেন্ডার সমতা, শিশু অধিকার, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, বাল্যবিবাহ, জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ ও রেফারেল মেকানিজম বিষয়ে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি লিডারদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ইউসেপ রিজিয়ন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রংপুর রিজিওনাল ম্যানেজার রফিকুল ইসলাম। ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন যথাক্রমে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম, ব্রাক রংপুর রিজিওনাল কার্যালয়ের জেন্ডার, জাস্টিস এন্ড ইনক্লুশন সেক্টরের রিজিওনাল ম্যানেজার ইশরাত জাহান ইশিতা ও স্বর্ণনারী এ্যাসোসিয়েশনের সভানেত্রী মঞ্জুশ্রী সাহা।
কর্মশালায় জাতিসংঘের শিশু অধিকার সনদ, এসডিজি গোল ও সরকারি আইন ও নীতির আলোকে শিশু সুরক্ষা, মাসিক স্বাস্থ্যবিধি, সামাজিক কুসংস্কার রোধ, জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ, জেন্ডার সমতা ও রেফারেল মেকানিজম শক্তিশালীকরণে দলগত আলোচনা ও পাওয়ার পয়েন্ট প্রদর্শনের মাধ্যমে কর্মশালাটি সম্পন্ন হয়।
কর্মশালায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার হাবিবা হেলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক নেশারুল হক, রংপুর চীফ মেট্রোপলিটন আদালত প্রবেশন অফিসার বেগম নাহিদা ইয়াসমিন, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের আইন কর্মকর্তা শাহিনা বেগম, রংপুর ওয়েলফেয়ার সেন্টার সহকারী পরিচালক আতাউর রহমান ও রংপুর কোতোয়ালি থানার নারী, শিশু হেল্পডেস্কের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপুলিশ পরিদর্শক রোকসানা বেগম, রংপুর সমাজসেবা অধিদপ্তর (সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র) কর্মকর্তা ফরিয়াদুর রহমান।
কর্মশালায় এনজিওদের মধ্যে ব্রাক, আরডিআরএস, ওয়াল্ড ভিশন, কেয়ার বাংলাদেশ, ব্লাস্ট রংপুর, নাগরিক উদ্যোগ এর প্রতিনিধি, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক (কাজী), অভিভাবক, স্টুডেন্ট কাউন্সিলের সদস্যসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন হেড অব ইউসেপ রংপুর টিভিইটি ইনস্টিটিউট মিজানুর রহমান, ইউসেপ রংপুর রিজিয়ন কার্যালয়ের সোশ্যাল ইনক্লুশন এর টিম লিডার সোলাইমান, ডিসেন্ট এমপ্লয়মেন্ট এর  টিম লিডার এবাদুর রহমান, হেড অব ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল জিয়াউর রহমান, হেড অব ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল লাভলু মিয়া, সোশ্যাল ইনক্লুশন টিমের ফ্যাসিলিটেটর তাওহীদ-উল-ইসলাম সরকার ও রামেন্দ্র বর্মা।
আরও খবর