নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় সুদের টাকা পরিশোধ করেও হাত ভেঙে দেয়ার অভিযোগ

ছবি : আহত সাবলু মিয়া।

দাদন ব্যবসায়ী নুরু মিয়ার কাছ থেকে প্রায় পাঁচ বছর আগে ৪০হাজার টাকা সুদ হিসেবে নেন সাবলু মিয়া। সেই টাকা সুদে-আসলে দাঁড়ায় দেড় লক্ষ টাকা। সাবলু মিয়া দেড় লক্ষ টাকা পরিশোধ করার পরও আরও ২০হাজার টাকা দাবি করেন নুরু মিয়া। নুরু মিয়ার চাপে চলতি মাসের ১৫তারিখে দাবিকৃত টাকা দিতে চেয়েছিল সাবলু। কিন্তু তার আগেই পরিকল্পিতভাবে আক্রমণ করে বাম হাত ভেঙে দেওয়াসহ ৫০হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পীরগাছা থানা ওসি বরাবরে মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাবলু মিয়া। সাবলু মিয়া ওই ইউনিয়নের হাসনা গ্রামের বুদ্ধি শেখের ছেলে।
তিনি অভিযোগে করে বলেন, নুরুর সুদের টাকা পরিশোধ করার পরেও তিনি আমার কাছ থেকে বিভিন্ন সময় চাপপ্রয়োগ করে ২০হাজার টাকা দাবি করেন। তার চাপে বিশ হাজার টাকা দিয়ে চেয়েছি এই মাসে। কিন্তু তার আগেই নুরু মিয়াসহ ওই ইউনিয়নের বড় হায়াত খাঁ গ্রামের জয়নালের ছেলে নুরু, জামালের ছেলে দেলোয়ার, সরকারের ছেলে জামাল, নুরু মিয়ার ছেলে জিহাদ, গঙ্গানারায়ন গ্রামের একাব্বর পানাতির ছেলে হায়দার মিলে সোমবার (৬ জানুয়ারি) বিকেলে স্থানীয় টিএমএসএস এনজিও থেকে ৫০হাজার টাকা ঋণ উত্তোলণ করে বাড়ি ফেরার পথে দামুরচাকলায় আক্রমণ করে বাম হাত ভেঙে ফেলে। এসময় তার স্ত্রী খাদিজা বেগম তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে নেন অভিযুক্তরা। আহত অবস্থায় সাবলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং চিকিৎসকের এক্সরের রিপোর্ট অনুযায়ী তার বাম হাতের কব্জি ভেঙে গেছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
অভিযুক্তদের মধ্যে দেলোয়ারের মোবাইলে একাধিকবার ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় দামুরচাকলা টিএমএসএস এনজিও থেকে সাবলু মিয়া ৫০হাজার টাকা সোমবারে উত্তোলণ করেছেন কিনা? এমন প্রশ্নের জবাবে শাখা ব্যবস্থাপক শাহজালাল বলেন, সাবলু মিয়া ৫০হাজার টাকা সোমবারে উত্তোলণ করেন। 
পীরগাছা থানা ওসি নুরে আলম সিদ্দিকী জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  
আরও খবর