নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় ৯৯৯-এ কল করেও সহযোগিতা মেলেনি!! কৃষকের ২৫টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

পীরগাছায় ৯৯৯-এ কল করেও সহযোগিতা মেলেনি!! কৃষকের ২৫টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা


রংপুরের পীরগাছায় প্রকাশ্যে এক কৃষকের জমি থেকে ২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক আজিজুল হক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার ফোন করেও কোনো সহযোগিতা পাননি। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকালে উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামে। অভিযোগে জানা যায়, কৃষক আজিজুল হকের সঙ্গে প্রতিবেশী রাজু মিয়া ও আব্দুল জলিলের একটি রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। পরে জলিলের স্ত্রী আফরুজা বেগম আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা এখনও বিচারাধীন রয়েছে। এরই এক পর্যায়ে আজিজুল হকের জমিতে রোপণ করা বড় বড় গাছগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তান্ডব চালিয়ে রাজু মিয়ার নেতৃত্বে অস্ত্রধারী দুর্বৃত্তরা কেটে ফেলে। পরে গাছের গুড়িগুলো তুলে মাটি দেয়া হয়। স্থানীয়রা জানান, গাছ কাটার সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখায়। পুলিশ না আসায় গাছগুলো মিলে নিয়ে যায়। আজিজুল হক জানান, 'আমি ৯৯৯-এ একাধিকবার ফোন করেছি। প্রথমে পুলিশ জানায়, তারা আসতে পারবে না। পরে যখন বারবার ফোন দেই, তারা জানায় পুলিশের গাড়ি আসছে। কিন্তু শেষ পর্যন্ত কেউ আসেনি। পরে বাধ্য হয়ে রংপুর জেলা পুলিশ সুপারকে ফোন করলে তিনি থানায় যেতে বলেন। থানায় গেলে আমার মামলা নেয়া হয়নি, বরং জিডি করার পরামর্শ দেয়া হয়।' অভিযোগ উঠেছে, গাছ কাটার সময় কৃষকের আবেদন উপেক্ষা করে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে আজিজুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, অজ্ঞাত কারণে পুলিশের এমন নিরব ভূমিকা আমাকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। আমার প্রায় ২৫-৩০টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা মনে করছেন, এই ধরনের দায়িত্বহীন আচরণ দুর্বৃত্তদের আরও উৎসাহিত করবে। এ বিষয়ে অভিযুক্ত রাজু মিয়া বলেন, আমার জমি, আমার গাছ আমি কেটেছি।  পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, আমি তাকে সাধারণ ডায়েরী করতে বলেছি। সাধারণ ডায়েরী করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।আজিজুল হক এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় এনে তার ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, তিনি স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন করেছেন।

আরও খবর