নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় ‘আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের’ উদ্যোগে শিক্ষক সমাবেশ

পীরগাছায় ‘আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের’ উদ্যোগে শিক্ষক সমাবেশ
রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের’ উদ্যোগে স্কুল-কলেজ ও মাদ্রাসার জেনারেল শিক্ষকদের নিয়ে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হলরুমে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সহকারী পরিচালক শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের প্রভাষক মোজাফ্ফর হোসেন মিশন, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম স্বপন, হাশিম মিঞা ও হামিদুল ইসলাম, ওয়ালটন প্লাজার ম্যানেজার কায়ছার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ জয়নুল আলম, সংগঠনের পরিচালক আসাদুজ্জামান আল-আমিন, ইসলামি ব্যাংকের ইনচার্জ খালেদ সাইফুল্লাহ, পীরগাছা প্রেসক্লাবের সেক্রেটারী একরামুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ সরকার, ওমর ফারুকসহ বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
এসময় কুরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন সংগঠনের চেয়ারম্যান আবুল হোসেন। তিনি আরও বলেন, তারা সম্মিলিতভাবে নিজেদের অর্থায়নে ২০২১ সালে বিনামূল্যে কুরআন শিক্ষা প্রকল্প চালু করেছেন। যারা কুরআন পড়তে পারে না। তাদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষার ব্যবস্থা আছে। এছাড়াও নিজেদের অর্থায়নে দুস্থ মানবতা সেবাসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন ইমাম মোজাহারুল ইসলাম।

আরও খবর