নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় আসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

পীরগাছায় আসছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এউপলক্ষ্যে ইউএনও নাজমুল হক সুমন ও থানা ওসি নুরে আলম সিদ্দিকী সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়ে তদারকি করছেন।

উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসানের স্বাক্ষরিত সূচিপত্র থেকে জানা যায়, সকাল ৯টা ৪০মিনিটে পীরগাছায় হেলিপ্যাড মাঠে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আরোহিত হেলিকপ্টার অবতরণ করবে। সকাল ১০টায় উপজেলার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন তিনি। এরপর উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করবেন বেলা ১২টায়। মধ্যাহ্নের পর ছাওলা ইউনিয়নের পাওটানাহাট সাথী মজলিস পাবলিক লাইব্রেরির ভবন ভিত্তিপ্রস্থরসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরপর কাউনিয়া উপজেলায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে একইদিনে বেলা ৪টায় হেলিকপ্টরযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে সঙ্গে থাকবেন স্থানীয় সরকার বিভাগ সচিব (রুটিন দায়িত্ব) নজরুল ইসলাম, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজ আলম ভূঁইয়া ও আব্দুল আহাদ এবং উপদেষ্টার গানম্যান নাবিদ হাসান খান। 

আরও খবর