নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় পিলার স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় তিনজন আহত


রংপুরের পীরগাছায় জমির বেড়া সরিয়ে পিলার স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় তিনজন আহত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলা সদরের বড় পানসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় পীরগাছা থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন ভূক্তভোগী আজিজুল হক।

এজাহার সূত্রে জানা যায়, ২২ শতাংশ জমির মধ্যে ১২ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন ওই গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে আজিজুল হক। সম্প্রতি একই এলাকার মৃত গেন্দা মামুদের প্রভাবশালী ছয় ছেলে ওই জমিটি জবর দখলের চেষ্টা চালান। মঙ্গলবার রাতে মৃত গেন্দা মাহমুদের ছেলে আব্দুল মান্নানসহ বিবাদীরা ওই জমির বেড়া সরিয়ে ফেলে এবং বুধবার সকালে ওই জমিতে সীমানা পিলার নির্মাণের চেষ্টা চালায়।

এসময় বাধা দিতে গেলে আব্দুল মান্নান, আনোয়ার হোসেনসহ অনেকে লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে আজিজুল হকদের বাড়িঘর ঘেরাও করে ভাংচুর চালায়। এসময় তারা আজিজুল হকের ভগ্নিপতি আজাহার আলী (৫০), বোন মজিরন বেগম (৪৫) ভাতিজা সিফাত (১৩) কে মারপিট করে গুরুতর আহত করে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আজহার আলীর মাথায় সেলাই দেয়া হয়। অপর দিকে বিবাদী আব্দুল মান্নান ও মোক্তার আলী নামে দুজন পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বাদি আজিজুল হক জানান, জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি। খাজনা-খারিজ সব আমাদের আছে। অহেতুক আব্দুল হান্নানের পরিবার জমি দাবি করলে আমরা ১৪৪/১৪৫ ধারার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। বিজ্ঞ আদালতের আদেশে ওই জমিতে পুলিশ ১৪৪ ধারা জারি করে। বিবাদীগণ ১৪৪ ধারা অমান্য করে পিলার স্থাপনের চেষ্টা করেন। পিলার স্থাপনে বাধা দিলে তারা আমাদের মারপিট করেন।

বিবাদী আব্দুল হান্নানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা আজিজুল হকদের জমির বেড়া সরিয়ে ফেলেন, সেঘটনার কেন্দ্র করে মারামারি হয়। তবে ওরাই আমাদের মারধর করেন।  

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী মুঠোফোনে বলেন, এঘটনায় আজিজুল হক বাদি হয়ে একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরও খবর