নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

পীরগাছায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

‘ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’- এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ অক্টােবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকত, একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া সহ প্রান্তিক কৃষক-কৃষাণী।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে বড় পানসিয়া রাজস্ব কৃষকদল সাংগঠনিক দিক থেকে ইঁদুর নিধনে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন সাতদরগা সমন্বিত পুষ্টি উৎপাদন কৃষকদল। তিনি আরও জানান, এই অঞ্চলে কিছু দক্ষ কৃষক রয়েছে তাদের প্রচেষ্টায় গত বছরে বাঁশের চোঙ্গার মাধ্যমে দুই লক্ষ ৪৮হাজার ইঁদুর নিধন করা হয়েছে। এধারা অব্যাহত রয়েছে। 

আরও খবর