নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

৭২ঘণ্টার মধ্যে বিএনপি নেতা রাঙ্গাকে গ্রেপ্তারের দাবি বৈষম্যবিরোধী ছাত্রদের

৭২ঘণ্টার মধ্যে বিএনপি নেতা রাঙ্গাকে গ্রেপ্তারের দাবি বৈষম্যবিরোধী ছাত্রদের।

আগামী ৭২ঘণ্টার মধ্যে পীরগাছা উপজেলা বিএনপির আহবায়ক ও বাজার সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ফারদিন এহসান মাহিম। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রদের উপর গুলিবর্ষণ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা যখন দেশে কম্প্লিট  শাটডাউন দিয়েছিল সেসময় জরুরি সেবা ওষধের দোকান খোলা ছিল কিন্তু দেশ স্বাধীনের পর এই প্রথম পীরগাছায় জনদুর্ভোগ সৃষ্টি করে হরতালের ডাক দিয়েছিল তিনি। যারা দোকান খুলতে বাজারে এসেছিল তাদের উপর অত্যাচার করেছে তার লোকজন। তাদেরকে জোরপূর্বক দোকান বন্ধ করতে বাধ্য করা হয়েছে। এরকম স্পর্ধা দেখাবেন না এর ফলাফল ভাল হবে না। যদি ছাত্রদের উপর কোন হুমকি হয় একটা করে প্রমাণ রাখবেন। আমরা তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব। 

তিনি আরও বলেন, এর আগে বাণিজ্যমন্ত্রী ছিল। অনেক ভাড়াটিয়া আসছে আবার চলেও গেছে। পীরগাছার কোন উন্নয়ন হয় নাই। আমরা আজও দেখছি বুড়িমারী এক্সপ্রেস পীরগাছায় স্টপিজ দেয় নাই। সরকারিভাবে কোন প্রজ্ঞাপন জারি হয় নাই। মন্ত্রণালয় থেকে কোন ব্যবস্থা করা হয় নাই। আমরা যখন ছাত্র সমাজ জেগেছি তখন আমরা এটাও ব্যবস্থা নেব। আমরা একটা একটা করে পরিস্থি সামাল দেব। এসব পরিস্থিতি সামাল দিতে কোন টাকা পয়সা লাগে না। কোন ক্ষমতা লাগে না। ছাত্রসমাজ এর প্রমাণ দিয়েছে সৈরাচারিকে হটিয়ে।  

তিনি গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের উপর গুলিবর্ষণের কথা উল্লেখ করে বলেন, সেদিন ছাত্রদের উপর আ.লীগের লোক কোন আক্রমণ চালায় নাই অথচ বিএনপির লোক হয়ে আমিনুল ইসলাম রাঙ্গা কিভাবে আমাদের উপর আক্রমণ চালাল। এই জবাব তাকে দিতে হবে। তিনি কিভাবে পারলেন ছাত্রদের নামে মিথ্যা মামলা দিতে। 

এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সমন্বয়ক ছিলেন। তারা আমিনুল ইসলাম রাঙ্গাকে পীরগাছা উপজেলা বিএনপির আহবায়ক পদ থেকে পদত্যাগ ও বাজার সমিতির সভাপতি পদ থেকেও পদত্যাগ দাবি করেন। পরিশেষে তারা পীরগাছার রাজনীতি বড়বাড়িমুক্ত দেখতে চান।  

আরও খবর