নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পীরগাছায় ওয়াজেদ হালিমা ফাউন্ডেশনের ২লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ

শিক্ষাবৃত্তির চেক বিতরণ

রংপুরের পীরগাছায় ওয়াজেদ হালিমা ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) বিকেলে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ মাঠে ২৪জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ২লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। 

পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়াজেদ হালিমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোস্তাফিজার রহমান রেজার সভাপতিত্বে ও পীরগাছা রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, পবিত্রঝাড় মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুজ্জাহের, চন্ডিপুর সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, ভরসা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইয়াকুব আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু, মহিলা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম মিয়া, তাম্বুলপুর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ছাওলা ইউনিয়ন চেয়ারম্যান নাজির হোসেন, কান্দি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, জ্যেষ্ঠ সাংবাদিক এম খোরশেদ আলম, ইউপি সদস্য আব্দুল আখের। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ, অভিভাবক, শিক্ষার্থীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়াজেদ হালিমা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোস্তাফিজার রহমান রেজা তার বক্তব্যে বলেন, তার মা-বাবার নামানুসারে ওয়াজেদ হালিমা ফাউন্ডেশনের ২০২২ সালে প্রতিষ্ঠা করেন। প্রতি বছরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড এ ফাউন্ডেশন থেকে পরিচালিত হবে বলে জানান তিনি।      


আরও খবর