হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য জাফর আলমসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


গতকাল বৃহস্পতিবার পেকুয়া থানায় মামলাটি করেন বিএনপি কর্মী আবদুর রহিম। তিনি টৈটং ইউনিয়নের মালগাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। পুলিশ মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে।


এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন টৈটং ইউনিয়নের বটতলী শফিকিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের পক্ষে দায়িত্বপালন করছিলেন আবদুর রহিম। এ সময় সাবেক সংসদ সদস্য জাফর আলম ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদের নির্দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এরপর তাঁরা ভোটকেন্দ্র দখল করে ভোট কেটে নেন। নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের জাফর আলম।



মামলায় জাফর আলম, সালাহউদ্দিন আহমেদ, টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ও রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার ওরফে বাবুল প্রমুখকে আসামি করা হয়েছে।


মামলার বাদী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর থানায় এজাহার দিলেও রাজনৈতিক কারণে তখন পুলিশ মামলা নেয়নি।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আবদুর রহিম নামের এক বিএনপি কর্মী ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহারনামীয় আসামি টৈটং ইউপির সদস্য মনজুর আলম, মোহাম্মদ হোছাইন, রহিম উল্লাহ ও জমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৫৭১ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে


ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

৬৪৭ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে




পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭০৩ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে