নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৭ পরিবারের বসতঘর পুড়ে ছাই

চুলার থেকে সৃষ্ট আগুনে ৭ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এলাকার মুন্সি শাহাদাতের বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে।


রান্নার গ্যাসের চুলার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এতে ৭ পরিবারের টিনসেট বেড়ার ঘরসহ সহায় সম্বল পুড়ে ছাই হয়ে যায়।


ক্ষতিগ্রস্তরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার শাহাদাত হোছাইন, আকতার আহমদ, মোজাম্মেল হক, জহিরুল ইসলাম, ইব্রাহিম, হামিদ হোছাইন, ওমর ফারুক, মোজাহিদ। অগ্নি কাণ্ডের সাথে সাথে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পক্ষে যুবলীগ নেতা মোহাম্মদ আজম ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং কম্বল বিতরণ করেন এবং উপজেলা আ.লীগের সভাপতি ও রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।


এদিকে খবর পেয়ে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেন এবং সরকারি সহায়তা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির নেতা এস এম মাহাবুব ছিদ্দিকীসহ অনেকেই।


এ বিষয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনি।


এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে প্রাথমিক সহায়তা প্রদান করেছি।


Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৫৭২ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে


ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

৬৪৭ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে




পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭০৩ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে