নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দেবরের হাতে প্রাণ গেলো ভাবীর

কক্সবাজারের পেকুয়ায় নির্মাণাধীন বসতঘরের সীমানা নিয়ে বিরোধের জেরে দেবরের হাতে ভাবি কোহিনুর আক্তার (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকার এ ঘটনা ঘটে।


নিহত কোহিনুর আক্তার মালয়েশিয়া প্রবাসী আমির হোছনের স্ত্রী। অভিযুক্ত দেবর আলী আহমদ (৩৫) মৃত পেঠান আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।


পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুজিবুর রহমান বলেন, গৃহবধূ কোহিনুরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।


নিহতের মেয়ে রোকেয়া বেগম বলেন, আমার চাচা আলী আহমদ দীর্ঘদিন ধরে আমাদের বসতঘরের সীমানার ওপর দেয়াল তুলে ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছিলো। কিন্তু তাতে আমার মা বাঁধা দিয়ে আসছিলেন। এর জেরে চাচা আমার মাকে খুনের হুমকি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে দেয়াল নির্মাণ কাজে বাঁধ সাধলে চাচা আলী আহমদ আমার মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করে। এ সময় চাচী হুমায়রা বেগমও আমার মাকে মারধর করেন।


পেকুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রুকনুজ্জামান বলেন, সুরতহালে নিহতের মাথায় ও বুকে ভারী বস্তুর আঘাতের চিহ্ন দেখা গেছে। আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৫৭২ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে


ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

৬৪৭ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে




পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭০৩ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে