নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পাংশায় আ’লীগের ১৪ নেতাকর্মীর বসতবাড়ি ভাঙচুর

রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের ১৪ নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার কলিমহর ইউনিয়নের চর কলিমহর ও বসা কুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা রাতে ৫০-৬০ জনের সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, কুড়াল, হকিস্টিক ও লাঠিসোঠা নিয়ে এ হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানা যায়।


সরেজমিন গিয়ে দেখা যায়, এ হামলায় ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চর কলিমহর গ্রামের মৃত আবু বকস্ মন্ডলের ছেলে সাইদুর রহমান, তার ভাই ফজলু মন্ডল, খলিল মন্ডলসহ একই এলাকার মৃত হোসেন মন্ডলের ছেলে ওহাব মন্ডল ও ওয়ার্ড যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান শাম এর বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়াও পলাশ মন্ডলের সার ও কীটনাশকের দোকান ভাঙচুর করে নগদ অর্থ ও কীটনাশক লুটে নিয়েছে দুর্বৃত্তরা।


অপরদিকে একই রাতে ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে মমিন মন্ডল, আ: আজিজের ছেলে জহির মন্ডল, মৃত আজব আলী শেখের ছেলে জাহিদ শেখ, আব্দুল শেখের ছেলে আনিস আহম্মেদ মানিক, আ: গফুর শেখের ছেলে আবু শেখ, সাবু শেখ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃত মঙ্গল শেখের ছেলে ইয়াসিন আলী শেখ, মৃত আজের আলী মোল্লার ছেলে নিজাম মোল্লা, মৃত তিলাম আলী শেখের ছেলে আ. আজিজ শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। হামলায় আজিজ শেখের ছেলে রুবেল ও ইয়াসিন শেখের পুত্রবধূ মনছুরা খাতুনের হাতে জখম হয়েছে।


ফজলু মন্ডলের স্ত্রী জানান, রাতে আমরা সবাই বাইরে রান্না করছিলাম এসময় আমার ঘরে বেড়া কুপিয়ে ভিতরে প্রবেশ করে নগদ দেড় লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।


মমিন মন্ডলের স্ত্রী রেনু খাতুন বলেন, আমার স্বামীর ডিস লাইনের ব্যবসা ছিলো। ৫ আগস্টের পর কিছু লোকজন সেটিও কেড়ে নিয়েছে। এছাড়াও ১৫-২০ দিন আগে আমাদের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে নিয়েছে। এর মধ্যেই আবার মঙ্গলবার রাতে ৫০-৬০ জন মিছিল করে আমাদের বাড়িতে হামলা করে ভাঙচুর করেছে। তাদের কাছে রাম দা, কুড়াল, চাপাতি, হকিস্টিক ও লাঠিসোঠা ছিলো।


অতর্কিত এসব বাড়িতে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে।


এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Tag
আরও খবর